• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ স্বপ্নজয়ী পাঠশালায় প্রবাসী তরুণের উপহার বিশিষ্ট নাগরিক নেতা আফজাল হোসেন রাজুর মায়ের মৃত্যুতে খুলনা আর্ট একাডেমির গভীর শোক প্রকাশ বাফুফের বাছাইয়ে উত্তীর্ণ হলেন বিশ্বনাথের সাঈদ খান নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ নিয়ামতপুরে ‎হুইল চেয়ার, সুবর্ণ নাগরিক পরিচয় ও খাস পুকুরের সাইনবোর্ড বিতরণ সমাজ গড়ার কারিগর লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে দিঘলিয়ায় সাংবাদিক এস.এম. শামীমের ওপর সন্ত্রাসী হামলা: গ্রেপ্ জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা: গণধোলাইয়ের শিকার শিক্ষক হাসপাতালে

নীলফামারীর কিশোরগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ১ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কিশোরগঞ্জ থানাধীন মাগুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা থেকে মোঃ ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সিঙ্গেরগাড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। জব্দকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও কিশোরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd