• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী জ্বালানি সংকটে বিপর্যস্ত ব্যবসা—বিদ্যুৎ ও জেনারেটর সেবায় ভরসা হারাচ্ছেন উদ্যোক্তারা জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত, অংশগ্রহণ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জগন্নাথপুরে ওয়াই এম ও ট্রাষ্টের বই বিতরণ কবিতাঃ শেষ যাত্রা! ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহিদ হাফিজের বিচার অবশ্যই হবে- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত সন্দেহে সুরমানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া জবানবন্দিতে দিনব্যাপী তল্লাশি শেষে রাত প্রায় ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপের ভেতর থেকে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সোর্সের দেওয়া তথ্যের মাধ্যমে একজনকে আটক করি ও ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ এবং সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd