• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী জ্বালানি সংকটে বিপর্যস্ত ব্যবসা—বিদ্যুৎ ও জেনারেটর সেবায় ভরসা হারাচ্ছেন উদ্যোক্তারা জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত, অংশগ্রহণ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জগন্নাথপুরে ওয়াই এম ও ট্রাষ্টের বই বিতরণ কবিতাঃ শেষ যাত্রা! ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহিদ হাফিজের বিচার অবশ্যই হবে- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কবিতাঃ শেষ যাত্রা!

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

তুমি আগের মতো দন্ত বিকাশে হাসোনা
তেমন করে আমায় ভালোবাসো না!
সেই যে হঠাৎ জড়িয়ে বলতে চুল যেন রেশমি লতা,
গ্রীবা চিবুক ওষ্ঠ নাসিকা সব নিয়ে বলতে কথা!

তুমি বলতে আমি সুস্মিতা মহাশ্বেতা শূর্পনখা প্রিয়ংবদা
কতোবার বলতে কত ছলে, আমি আনসূয়া, ভুলেছো আজ কত ওয়াদা!
আজ-ও উর্বীর পরে বহে প্রভঞ্জন
মৌমাছি প্রসূনে মধু চুষে করে গুঞ্জন!

একদিন লোচনের নীল জলরাশি তুমি ভালো বাসতে
ভোরের স্নিগ্ধ আলোয় আমার নীলদিঘী আঁখি তে, সাতার কাটতে!
বলেছিলে ভালোবাসো, সুখ দেবো! পেলাম কষ্ট
সুখ সুখ করে জীবন আমার হয়ে গেলো নষ্ট!

গভীর শোকে মুহ্যমান এ তুষার আচ্ছাদিত মন
চলছি মনে হয় এক বুনো পথ, নির্জন সুন সান!
জানো? ‘মৃত্যু’ যবনিকা নয় মাত্র পটপরিবর্তন, ‘ভালোবাসার মৃত্যু যবনিকা’, হত্যা করে হৃদয়, মন!

সবকিছু পূর্ণ হয় থাকেনা শূণ্য, পদ পদবী সিংহাসন
রাজা আসে রাজা যায়, জায়গা খালি থাকে না কখন!
প্রিয়জনের ‘মায়া’ বিয়োগ হলে, ঝরা পাতা হয় জীবন
শেষ যাত্রা পথে রওয়ানা শুরু সেদিন, নির্জন অজানায় ধাবিত প্রাণ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd