• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশের ভাগ্য পরিবর্তন করতে পারেন কৃষকেরা— এমপি কয়ছর আহমদ পটুয়াখালীতে মেসার্স ফাহিম ব্রিকস প্রতিষ্ঠানের সুপারভাইজার বরখাস্ত, লেনদেনে সতর্ক থাকার আহ্বান তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন

জনতার বিপ্লব ২৪ পরিবারের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদক উম্মে কুলসুম খন্দকার

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন “জনতার বিপ্লব ২৪” পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জনতার বিপ্লব ফোরামের সম্মানিত চেয়ারম্যান উম্মে কুলসুম খন্দকার।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশার সঞ্চার করে, পুরনো গ্লানি ও ব্যর্থতাকে ভুলে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর ১৪৩৩ সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জাতীয় জীবনে প্রতিষ্ঠা করবে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ।

উম্মে কুলসুম খন্দকার আরও বলেন, বর্তমান সময়ে সমাজ ও রাষ্ট্র নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই সংকট উত্তরণে প্রয়োজন ঐক্য, সততা ও নৈতিকতার চর্চা। তিনি দেশবাসীকে বিভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান, যেন আমরা একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

তিনি বলেন, “জনতার বিপ্লব ২৪” সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে আসছে এবং ভবিষ্যতেও মানুষের অধিকার রক্ষায় সাহসী ভূমিকা পালন করবে। নতুন বছরে পত্রিকাটির এই অঙ্গীকার আরও দৃঢ় হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান, তারা যেন দেশপ্রেম, মানবিকতা ও সৃজনশীলতার মাধ্যমে জাতির উন্নয়নে ভূমিকা রাখে। পাশাপাশি তিনি সকল পেশাজীবী, শ্রমজীবী, কৃষক, শিক্ষক, সাংবাদিকসহ দেশের প্রতিটি মানুষের প্রতি শুভকামনা জানান।

সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করেন এবং বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক আলোর বার্তা, দূর হোক সকল অন্ধকার ও অনিয়ম। গড়ে উঠুক একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।”

নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে “জনতার বিপ্লব ২৪” পরিবারের পক্ষ থেকে তিনি আবারও দেশবাসীকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা—শুভ নববর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd