স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে কালনীরচর মিশকাত দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আফজল হোসাইন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারেক মনোয়ার খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা আব্বাস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য শাহ আলম,মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল বাসিত,আকলিমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকমন্ডলী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বিয়ানে কেরাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র মো: দিলোয়ার হোসেন ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ১০ম শ্রেণির ছাত্র মো: রুহুল আমীন।