• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী জ্বালানি সংকটে বিপর্যস্ত ব্যবসা—বিদ্যুৎ ও জেনারেটর সেবায় ভরসা হারাচ্ছেন উদ্যোক্তারা

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজির অভিযোগে প্রধান আসামী সহ গ্রেফতার- ৭

Reporter Name / ১১৯১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাটের নৌপথে চাঁদাবাজির মামলায় সমন্বয়ক পরিচয়দানকারী আজমল হোসেনসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

জানা যায়, শনিবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন লেংগুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন (২৭) মামলার প্রধান আসামী।

অন্য আসামীরা হলেন লেঙ্গুড়া গ্রামের মৃত আঃ সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল মেম্বার, মৃত. মুসাব্বিরের ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত.ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আঃ মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলবী।

জানাযায়, আজমলের নেতৃত্বে একটি চাঁদাবাজ দল দীর্ঘদিন থেকে নৌপথে নৌকা ও ভাল্কহেড আটকিয়ে চাঁদাবাজি করে আসছিল। গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন মামলা করেন। মামলা নং-১৩ (০৭-০৭-২৫)।

র‍্যাব-৯ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অভিযান পরিচালনা করে আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে র‍্যাব।

রোববার দুপুরে আটককৃত আসামীদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে র‍্যাব-৯।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ বলেন, চাঁদাবাজীর একটি মামলায় ৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd