• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আটক, অভিযান অব্যাহত পুলিশের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা

নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আটক, অভিযান অব্যাহত পুলিশের

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার শুটিবাড়ী বাজার এলাকায় সংঘটিত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও বেআইনি ঘটনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং সদর সার্কেলের তত্ত্বাবধানে ডিমলা থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালায়। এসময় উপজেলার গয়াবাড়ী এলাকার বাসিন্দা মোঃ সিয়াম খান (১৮) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তি স্থানীয় কিশোর গ্যাংয়ের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে কিশোর অপরাধ ও গ্যাং সংস্কৃতি প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd