• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭ পরিবারকে সাত্তার ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ধারের ১০০ টাকা দিতে না পারায় প্রাণ গেল আদিবাসী যুবকের, গ্রেপ্তার ১ ‎বাজেট সভায় ‘জয় বাংলা’ বলায় কথিত বিএনপি নেতার লাঞ্ছনায় “ক্ষমা” চাইলেন মুক্তিযোদ্ধা বটিয়াঘাটায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১ কাবের গল্প অল্প অল্প মুসলিমা আক্তার কাব স্কাউট ভালো লাগার কারণ ও গল্প সিলেটের বিশ্বনাথে চুরি হয়ে যাওয়া গাছ উদ্ধার করেছে থানা পুলিশ,আটক এক যুবক কাব স্কাউটের অ্যাডভান্স এবং স্কিল প্রশিক্ষণের মাঠে বসে অবসরের কবিতা গুলো যেন দেশ প্রেম কে লালন করে। কবিতা গুলোর লালন গুরু মুসলিমা আক্তার জগন্নাথপুরে পুলিশ সপ্তাহে ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর প্রশাসন ৪ দিনে ৪২ মামলা রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন বটিয়াঘাটায় খাল দখল ও ভরাটের মহোৎসব

রাস্তার উন্নয়নকাজে গতি আনতে মাঠে এমপি জাহাঙ্গীর হোসেন

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মো: আবু সাইদ, স্টাফ রিপোর্টার:

দক্ষিণখানে চলমান সড়ক নির্মাণকাজ পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দে
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন রাজধানীর দক্ষিণখান এলাকার গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার তিনি দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ডের উদয়ন স্কুল থেকে সংগ্রামী সরণি রোড পর্যন্ত চলমান রাস্তা নির্মাণকাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি নির্মাণকাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। সড়ক উন্নয়নকাজে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে এবং জনগণ দ্রুত সুফল পায়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে তাগিদ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাহউদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দক্ষিণখান থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী।
পরিদর্শনের একপর্যায়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন টেলিফোনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত প্রকৌশলীকে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নির্মাণকাজের গতি আরও বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, জনগণের ভোগান্তি কমাতে উন্নয়নকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। উন্নত সড়ক ব্যবস্থা শুধু যাতায়াত সহজ করবে না, বরং এলাকার সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষাকালে চলাচল প্রায় অচল হয়ে পড়ত। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কাজ সম্পন্ন হলে এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে এবং দক্ষিণখান এলাকার যোগাযোগব্যবস্থায় নতুন গতি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd