• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার জগন্নাথপুরে রোদ উঠেছে হাওরে খলায় বেড়েছে ব্যস্ততা নাসির আহমেদের সম্মাননা অর্জনে খুলনা আর্ট একাডেমিতে আনন্দঘন সংবর্ধনা নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু লোহাগাড়ায় সিলগালা করা মিষ্টি কারখানায় ফের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সিংগাইরে পাগলা কুকুরের কামড়ে আহত-৪ আতঙ্কে গ্রামবাসি বৃহস্পতিবার বেশি দূর না- একটি উপবৃত্তি, একটি ইংরেজি জন্মসনদ ও আমার নবাবী বাড়ির গল্প কাওলায় সড়ক উন্নয়নের নতুন দিগন্ত: তিন গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন কবিতা: হিংসার মায়াজাল মমতা বন্দোপাধ্যয়ের পরাজয়!

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামী গ্রেফতার

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই উমর ফারুক, এএএসআই এখলাছুর রহমান, এএসআই মাহাববুর রহমান চৌধুরী, এএসআই রাহাত খান সহ একদল পুলিশ অভিযান চালিয়ে জগন্নাথপুর থানার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের আসামী সৈয়দপুর-শাহাড়পারা ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে মালিক খান (৪৫) গ্রেফতার করেন।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এর সাজা পরোয়ানা ভূক্ত আসামী পাটলী ইউনিয়ন লহরী গ্রামের মায়া মিয়ার ছেলে মো. শাহনাজ মিয়া (৪৫)কে গ্রেফতার করেন। ঢাকা,আশুলিয়া থানার সাজা পরোয়ানা ভূক্ত আসামী চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের আতাউর রহমানের ছেলে রাকিবুর রহমান রাকিবকে গ্রেফতার করেন। পরোয়ানা ভূক্ত আসামী আশারকান্দি ইউনিয়নের আটঘর গ্রামের আখলাকুর রহমানের ছেলে সাদিকুর রহমান উরফে আফজালকে গ্রফতান করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd