• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline

সিংগাইরে পাগলা কুকুরের কামড়ে আহত-৪ আতঙ্কে গ্রামবাসি

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পাগলা কুকুরের কামড়ে ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন,ওই গ্রামের দেওয়ান ইমরোজ হোসেনের ছেলে দেওয়ান রাতুল ইসলাম হিমেল (১৯) মৃত.দেওয়ান মফিজুল ইসলামের ছেলে দেওয়ান মামুন হোসেন(৩৮),মোজাফফর ছেলে মোঃ হাবিবুর রহমান (২১),মো.ওমেদ আলীর মেয়ে সুরমী আক্তার (২১)
এলাকাবাসী সূত্রে জানাযায়,বেশকিছু দিন যাবৎ বাইমাইল গ্রামে একাধিক বেয়ারিশ কুকুর আনাগোনা করছিল। হঠাৎ বুধবার সকাল ১১ টার দিকে পথচারি হিমেল,মামুন,হাবিব ও সুরমী আক্তার ডিগু দেওয়ানের বাড়ি সামনে পৌঁছানো মাত্র বেওয়ারিশ পাগলা কুকুর তাদের ওপর ঝাঁপিয়ে পরে হাতে পায়ে কামড়িয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে চিকিৎসা নেন।
স্থানীয় দেওয়ান ইমরোজ হোসেন বলেন,পাগলা কুকুরের কামুড়ে আমার ছেলে আহত হয়েছেন। কুকুরের ভয়ে গ্রামবাসী আমরা আতঙ্কে আছি। এর প্রতিকার চান তিনি।

উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা: মো.সাজেদুল ইসলাম বলেন,মাঠ পর্যায় আমাদের কোন কার্যক্রম নেই। দু,বছর আগে হেলথে্ ভ্যাকসিনেশন কর্মসূচী ছিলো তাও এখন বন্ধ। কখনও চালু হলে হয়তো এলাকাবাসী সূফল পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd