শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) থেকে:
পাবনার সাঁথিয়ায় প্রাথমিক গোল্ডকাপ বালক-বালিকা ২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সাঁথিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলাটি।
প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় ৪ টি দল অংশগ্রহণ করে।বালিকাদের মধ্যে জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করেন এবং জিসি পুরান ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়।
এদিকে বালকদের মধ্যে সোনাতলা ভাটোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে এবং পুরানচর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।