• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতা: যুদ্ধ নয় শান্তি চাই নবাগত ইউএনও’র সাথে জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় কবিতা: নিজেকে বিশ্বাস করো নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় হতদরিদ্র হালিমা খাতুনের পাশে ইউএনও রিজু তামান্না পাবনার ফরিদপুরে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জগন্নাথপুরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উদযাপন

নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে।
খেলায় বালক গ্রুপে গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কাপাস্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা গ্রুপে গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।এ সময় উপস্সিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা বিনোদ সরেন। এছাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd