কলমে: সাদিয়া হাসি
যখন জীবন থমকে দাঁড়ায়,
মনে হয় পথ সব হারায়,
ঠিক তখনই মনে রেখো—
আলো আসে অন্ধকার পেরিয়ে একদিন নিশ্চয়ই।
ঝড় এলে গাছ যেমন দুলে,
তবুও মাটির সাথে থাকে ভুলে না মূলকে,
তুমিও তেমনি দাঁড়িয়ে থেকো দৃঢ় হয়ে,
হাল ছেড়ো না কোনো ক্ষণিকের দুঃখে।
হোঁচট খাওয়া মানে হার নয়,
এটা তো নতুন শেখার সময়,
প্রতিটি ব্যর্থতা শেখায় পথ—
কিভাবে আবার উঠতে হয়।
স্বপ্নগুলোকে বাঁচিয়ে রেখো,
যতই আসুক রাতের অন্ধকার,
কারণ সূর্য ঠিকই উঠবে—
নিয়ে আসবে নতুন সম্ভাবনার দ্বার।
তুমি একা নও এই পথে,
তোমার ভেতরেই শক্তি লুকানো,
নিজেকে বিশ্বাস করো শুধু—
দেখবে অসম্ভবও হবে সম্ভব একদিন জানা।