• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী জ্বালানি সংকটে বিপর্যস্ত ব্যবসা—বিদ্যুৎ ও জেনারেটর সেবায় ভরসা হারাচ্ছেন উদ্যোক্তারা

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমিতির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে জামাল উদ্দিন লালন-কে সভাপতি এবং ইমন আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “এই সমবায় সমিতির মাধ্যমে স্থানীয় অটোচালকদের ঐক্য আরও সুসংহত হবে। নতুন কমিটি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে সমিতির সদস্যদের জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।”

সভা শেষে উপস্থিত সকলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd