• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী জ্বালানি সংকটে বিপর্যস্ত ব্যবসা—বিদ্যুৎ ও জেনারেটর সেবায় ভরসা হারাচ্ছেন উদ্যোক্তারা জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত, অংশগ্রহণ ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের জগন্নাথপুরে ওয়াই এম ও ট্রাষ্টের বই বিতরণ কবিতাঃ শেষ যাত্রা! ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল জগন্নাথপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শহিদ হাফিজের বিচার অবশ্যই হবে- এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রধান,খুলনা:

বাগেরহাটে শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। জেলার সব উপজেলায় একযোগে পরিচালিত এ কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। এতে ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ কর্মসূচি সফল করতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ (ইমাম ও পুরোহিত) এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৭ হাজার ৩৬১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জেলার মোট কত শিশু এ কর্মসূচির আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত করতে পারেনি সিভিল সার্জনের কার্যালয়।
সভায় ডা. প্রদীপ কুমার বকসী বলেন, “হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। একজন আক্রান্ত ব্যক্তি থেকে সর্বোচ্চ ১৮ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে।” তিনি আরও জানান, কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে তাকে দ্রুত আলাদা রাখতে হবে এবং অন্য শিশুদের সঙ্গে সংস্পর্শ সীমিত করতে হবে। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করার পরামর্শও দেন তিনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পর্যন্ত বাগেরহাট থেকে সন্দেহভাজন ৬৭ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চার জনের শরীরে হামের জীবাণু শনাক্ত হয়েছে।
শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের টিকাদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd