• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা ডাক্তার সাবরিনা হোসেন মিষ্টির চতুর্থ গ্রন্থ দূষিত মানবী প্রকাশিত জগন্নাথপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন জগন্নাথপুরে ওলিউর রহমান মালেকা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও শিক্ষা সামগ্রী বিতরণ দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন ইউএনও মোছাঃ তানজিনা খাতুন লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন কিশোর গ্যাং শেষ করে দিল একটি তাজাপ্রাণ আমিরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন তরুণ সংগঠক ও সমাজ কর্মী তারেক আজিজ চৌধুরী

খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার এর সাথে আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার, সংগঠনের সদস্য যথাক্রমে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মানবাধিকার সংগঠক জামাল মোড়ল, নাগরিক আইন পরিষদ খুলনার ইন্সট্রাক্টর এ্যাড. মেহেদী হাসান, কবি মোঃ রহমত আলী, এস এম বাহাউদ্দিন প্রমুখ। মত বিনিময় সভায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন অসংগতি স্থান পায়। এসময়ে জেলা প্রশাসক সমস্যা সমাধানে তাঁর অবস্থান থেকে সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সৌহার্দ্যপূর্ণ এ মতবিনিময় সভায় নাগরিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট থেকে সমূহ সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd