সিলেট প্রতিনিধি:
গতকাল ৩০ ডিসেম্বর ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা গহরপুর মাদ্রাসা বাজার সেন্টারে এম পি পদপ্রার্থী দেলওয়ার হোসেনের প্রধান এজেন্ট হাফিজ মোহাম্মদ এখলাসুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে।
এব্যাপারে , স্থানীয় সংবাদদাতাদের মাধ্যমে জানা যায় আওয়ামিলীগ নেতা খছরু ও তার দলবল মিলে প্রিসাইডিং অফিসারের রুমে প্রকাশ্যে নৌকা মার্কায় সিল মেরে ব্যালট বক্স ভরতে দেখে প্রতিবাদ করেন হাফিজ মোহাম্মদ এখলাসুর রহমান , এতে বাধা দিতে গেলে এখলাসুর রহমানের উপর দেশীয় অস্ত্র ও হকিস্টিক দিয়ে দলবল নিয়ে হামলা করেন আওয়ামীলীগ নেতাকর্মীরা।
এখলাসুর রহমানের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায় যে , হামলায় গুরুতর আঘাত পেয়ে বর্তমানে তিনি চিকিৎসাদীন আছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে এই হামলার প্রতিবাদে গতকাল বালাগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়