• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় শুরু হলো হাম-রুবেলা টিকাদান কার্যক্রম জগন্নাথপুরের কৃষকেরা ভালো নেই, দুর্ভোগের সঙ্গে বাড়ছে ধান কর্তন খরচ ॥ বাজারে নেই ধানের দাম বটিয়াঘাটায় শৈলমারী নদী দখলের মহোৎসব, প্রশাসনের নির্দেশ অমান্য গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু,শিক্ষক আহত নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথে খুনি মিজানের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নীলফামারীর ডিমলা উপজেলায় তেলের দাম বাড়লো তবুও পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে

Reporter Name / ৪৩৭ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান
(জিকু) জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল। আগামী ২০ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১১টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ কাউন্সিল। এ নিয়ে নেতা-কর্মী-সমর্থকদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-ও উদ্দীপনা। জেলা বিএনপি’র নেতৃত্বে কাউন্সিলররা কাকে নির্বাচিত করবেন এ নিয়েও চলছে নানান জল্পনা-কল্পনা। কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় দফতর ইতিমধ্যে সাত সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেছে। গঠিত কমিশনে  অ্যাডভোকেট মো: মিজানাুর রহমান’কে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন কিশোরগঞ্জ জেলা আইনজিবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ-আমিনুল ইসলাম রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো:–শরীফুল ইসলাম ও অ্যাডভোকেট মোঃ–মনসুর আলম, এ.এস.এম আজিজুর রহমান ভূইয়া,ডা: মো: ইমরান হাসান রকি ও মোকাররম হোসেন শোকরানা স্যার।

গঠিত নির্বাচন কমিশন আজ ১২/৯/২৫ ইং রোজ শুক্রবার দুপুর ২টায় কিশোরগঞ্জ রথখলাস্হ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেন। এতে বলা হয় ১২ সেপ্টেম্বর রাত ৯টায় ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩ তারিখ শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত,জমা দেয়া যাবে পরদিন রবিবার রাত ৮টা পর্যন্ত। মনোনয়ন পত্র যাচাই-বাছাই চলবে ১৪ তারিখ রাত সাড়ে ৯টা পর্যন্ত এবং ঐদিনরাত দশটায় বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ১৬ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে  করা যাবে,প্রার্থীতা প্রত্যাহার  এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে এ দিনই রাত ৮টায়।

সংবাদ সম্মেলনে বিএনপি’র জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd