• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ নিয়ামতপুরে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত একাধিক বিকল্পধারা বাংলাদেশের ইফতার ও দোয়া অনুষ্ঠিত তেলের কৃত্রিম সংকটের অভিযোগ: অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা চায় বগুড়াসহ সারা দেশের জনগণ জাল সনদে ছাতনাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা! নেপথ্যে প্রধান শিক্ষক ও আ.লীগ নেতার ভূমিকার অভিযোগ “চাঁদনী রাতের মায়া” গাজীপুরে গাঁজা সেবন দেখে ফেলায় মাদ্রাসা ছাত্রকে হত্যা কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল

জামায়াতের ৫দফা দাবি আদায়ের লক্ষ্যে জগন্নাথপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৩৭০ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটের প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বেলা ২টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান। উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ’র সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবি অবিলম্বে মেনে নিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বক্তারা আরো বলেন সকল দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. আবু তাইদ, উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি দিলোয়ার হোসেন, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মো. লুৎফুর রহমান, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, পেশাজীবি উপজেলা সভাপতি মো. কবির উদ্দিন,আইবিডব্লিউএফ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক জামাল উদ্দিন বেলাল, রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আব্দুল মুক্তাদির খালেদ, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার। জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, আতিকুর রহমান, মাওলানা আলী আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd