• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম চুরি, চোরচক্রের শাস্তির দাবিতে ইউএনও বরাবর অভিযোগ হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার সিলেটের বিশ্বনাথে ইয়াবা-গাঁজা’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আটক চুনতির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্তে ‘ডিবেটার্স ফোরাম চুনতি’ আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে শাহবাগে ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান উর্মিলা আঁখিমনি’র দুটি কবিতা বিসিক শিল্প নগরী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সিলেটের বিশ্বনাথে ইয়াবা-গাঁজা’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আটক

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাজা’সহ সিলেটের বিশ্বনাথে পুলিশের খাঁচায় বন্দি হয়েছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আহমদ (৩৫)। মাদক ব্যবসায়ী ফয়সল উপজেলার রামপাশা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ওয়ারিছ আলীর পুত্র। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফয়সলের নিজ বসতঘর থেকে মাদক’সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী ফয়সলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরোও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এএসআই ফুল মিয়া’সহ পুলিশের একটি দল রামচন্দ্রপুর গ্রামস্থ মাদক ব্যবসায়ী ফয়সল আহমদের নিজ বসতঘরে অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাসী করে ফয়সলের বসতঘর থেকে পুলিশ সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী ফয়সলকে মাদক’সহ আটক করে থানায় নিয়ে আসার পর তাকে (ফয়সল) অভিযুক্ত করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে’ বিশ্বনাথ থানার এএসআই ফুল মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭ (তাং ২৫.০৪.২৬ইং)। এরপর এমামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সাড়ে ৩শত পিস ইয়াবা ও সাড়ে ৭শত গ্রাম গাজা’সহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আহমদকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ফয়সল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এছাড়াও তার বিরুদ্ধে আরোও একাধিক মামলা রয়েছে। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd