• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উদযাপন পাবনার সাঁথিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম চুরি, চোরচক্রের শাস্তির দাবিতে ইউএনও বরাবর অভিযোগ হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার সিলেটের বিশ্বনাথে ইয়াবা-গাঁজা’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আটক চুনতির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্তে ‘ডিবেটার্স ফোরাম চুনতি’ আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে শাহবাগে ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান

নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময়

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি গলাকেটে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মূল বক্তব্য পেশ করেন মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি।
এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।
নিরীহ কোন গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারাদেশ তোলপাড় করা এ ঘটনায় থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি, গোয়েন্দা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামী সনাক্ত করে অস্ত্র উদ্ধার করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় এবং কোন প্রতারক গ্রামবাসীকে ফোন দিয়ে প্রতারিত করতে না পারে সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।
মতবিনিময় শেষে হত্যার শিকার হওয়া ৪ জনের কবর জিয়ারত করেন গ্রামবাসী ও উপস্থিত পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd