• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ভিত্তিহীন ও চক্রান্তমূলক দাবি কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সবাই কে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আবুল খায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভয়াল ২৯ এপ্রিল স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎দেলুপি সিনেমার প্রধান চরিত্র রুদ্র রায়কে চিত্রশিল্পী মিলন বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানান ‎ যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল আহমেদ সাদিক ধর্মপাশায় হাম টিকাদানে ব্রাকের সহযোগিতা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নলুয়ার হাওরে বিপর্যয় তলিয়ে যাচ্ছে বোরো ধান দিশেহারা কৃষক

গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
৩০/০৪/২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও আলোচনা হয় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মাদক ও মানবপাচার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd