• বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ করে- এমপি লুনা ইউনিয়ন নির্বাচনে আলোচনায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহ কবিতাঃ গন্তব্য ‎শিল্পের আলোয় মানবিকতার দীপ্ত প্রতিচ্ছবি ‘রাঙা সকাল’-এ চিত্রশিল্পী মিলন বিশ্বাস ‎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ দপ্তরে ইসলামী সমাজের বিশেষ টিমের চিঠি প্রদান বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ ডিমলায় গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ স্বপ্নজয়ী পাঠশালায় প্রবাসী তরুণের উপহার বিশিষ্ট নাগরিক নেতা আফজাল হোসেন রাজুর মায়ের মৃত্যুতে খুলনা আর্ট একাডেমির গভীর শোক প্রকাশ বাফুফের বাছাইয়ে উত্তীর্ণ হলেন বিশ্বনাথের সাঈদ খান

ইউনিয়ন নির্বাচনে আলোচনায় যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহ

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিক মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ। প্রবাসে থেকেও নাড়ির টানে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
জানা যায়,২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচারী শেখ হাসিনার পলায়ন ও পতনের পর বর্তমান সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ স্বদেশ প্রত্যাবর্তনের সময় সফরসঙ্গী হিসেবে প্রায় ৬০ জনের একটি দলে তিনি উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ প্রচার ও সাংগঠনিক কার্যক্রমে নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করছেন। রাজনৈতিক জীবনে তিনি স্পেনের বার্সেলোনা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে গত এক যুগ ধরে তিনি যুক্তরাজ্য বিএনপির একজন সক্রিয় নেতা হিসেবে গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

তার রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বৈরাচারবিরোধী আপসহীন অবস্থান। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে তিনি ব্রিটিশ পার্লামেন্ট এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে আয়োজিত অসংখ্য বিক্ষোভ ও গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা তাকে একজন গ্রহণযোগ্য নেতায় পরিণত করেছে।
সংগঠক হিসেবে সাজ্জাদ উল্লাহর মেধার প্রতিফলন ঘটে ইপসউইচ বিএনপির সাংগঠনিক কার্যক্রমে। ২০২৪ সালে তার একক নেতৃত্বে প্রায় ২০০ জন নতুন সদস্য সংগ্রহ করে যুক্তরাজ্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সদস্য ফরম হস্তান্তর করেন, যা প্রবাসে বিএনপির সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কেবল রাজনীতি নয়, সমাজসেবা ও শিক্ষানুরাগী হিসেবেও এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। তিনি প্রবাসীদের গৌরব ও ঐতিহ্যবাহী সংগঠন ‘জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট’-এর অন্যতম ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বর্তমানে তিনি ‘ইপসউইচ সাফক বাংলাদেশ সোসাইটি’-র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে সাজ্জাদ উল্লাহর নিয়মিত যোগাযোগ ও ব্যক্তিগত অনুদান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। স্থানীয়রা মনে করছেন, একজন শিক্ষিত, অভিজ্ঞ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে সাজ্জাদ উল্লাহ নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় আমূল পরিবর্তন আসবে।
এলাকার সচেতন মহলের মতে, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়তে মোহাম্মদ সাজ্জাদ উল্লাহর মতো নেতৃত্বের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে তাকে ঘিরে এখন নতুন স্বপ্ন দেখছেন ইউনিয়নবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd