• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা আজকে আমার জন্মদিন

হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন

Reporter Name / ৬০ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আলী হোসেন আর নেই। সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় হবিবপুর কেশবপুর ফাজিল (কামিল) মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

মাওলানা আলী হোসেন জগন্নাথপুর পৌর এলাকার হাবিবপুর শাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি একাধারে শাহপুর মাঝপাড়া জামিয়া মসজিদের ইমাম এবং হবিবপুর কেশবপুর কামিল মাদ্রাসার অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত এই জানাজার নামাজে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে আসা হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের অসংখ্য ছাত্র এবং এলাকার মুরুব্বি ও নওজোয়ানরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তায়ও মানুষের ভিড় লক্ষ করা গেছে।

জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ তাঁর নিজ গ্রাম শাহপুরের পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মরহুমের সহকর্মী ও স্থানীয়রা জানান, মাওলানা আলী হোসেন ছিলেন একজন নম্র ও ধর্মপ্রাণ মানুষ। শিক্ষা দান এবং ইমামতির মাধ্যমে তিনি দীর্ঘকাল স্থানীয় সমাজের সেবা করে গেছেন। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd