• শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুনামগঞ্জ ৫ আসনের নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন মিলনের সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ শুভেচ্ছা বাণী জগন্নাথপুরের ইকড়ছই জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কবিতাঃ একুশের ওই সকালডা জগন্নাথপুরে শনিবার বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ পোরশা থানা পুলিশের অভিযানে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার কবিতাঃ ভালোবাসি রূপময়ী বাংলা জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িতে মাটি ভরাট কাজে বাধা, থানায় অভিযোগ নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ককে সাময়িক স্থগিত, কারণ দর্শানোর নোটিশ কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সুনামগঞ্জ ৫ আসনের নবনির্বাচিত এমপি কলিম উদ্দিন মিলনের সঙ্গে ছাতক লাইমস্টোন ব্যবসায়ীদের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপ-এর নেতৃবৃন্দ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) গ্রুপের কার্যকরী কমিটি ও সিনিয়র সদস্যরা এমপির সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এবং ছাতক অঞ্চলের লাইমস্টোন খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ সহজীকরণ ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর জেনারেল বডি সদস্য এবং Sunamganj Chamber of Commerce and Industry-এর পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়। আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি বাহার উদ্দিন (মেম্বার), কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন, রুস্তম আলী ও আলীম উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে ব্যবসায়ীরা লাইমস্টোন শিল্পের টেকসই বিকাশ, আমদানি-রপ্তানি প্রক্রিয়ার জটিলতা নিরসন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। জবাবে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের শিল্প-বাণিজ্য সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd