• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশ–বিজিবির যৌথ অভিযান, গুলিতে আহত জাবেরসহ শতাধিক শাহবাগে পুলিশের হামলায় ‘জনতার বিপ্লব ২৪’-এর সম্পাদক ও প্রকাশক কুলসুম খন্দকার গুরুতর আহত সাতকানিয়া–লোহাগাড়ায় ভোটের লড়াইয়ে উত্তাপ, দুই প্রার্থীর জনপ্রিয়তায় সমান প্রত্যাশা সুনামগঞ্জ-৩ ধান ও তালার লড়াইয়ে ‘ঈগলের’ বাজিমাতের আভাস বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তানোরে র‍্যালি জগন্নাথপুরে এবি পার্টি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বটিয়াঘাটা ৭নং আমিরপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত তানোরে নির্বাচনি প্রচারণার জনসভায় যাওয়ার প্রস্তুতিকালে জামায়াত সমর্থক পিতা–পুত্রের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা কবিতাঃ একটা ঘর চাই! বোয়ালিয়াকুল তরুণ সমাজ কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সুনামগঞ্জ-৩ আসনে ১১ দলীয় ঐক্যের অন্যতম সমর্থিত প্রার্থী সৈয়দ তালহা আলমের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

আল আমিন হাসান (রাব্বি) জগন্নাথপুর থেকে:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা শুরু করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ (১১ দলীয় ঐক্য) সমর্থিত ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম।

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থনে এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

শেখ শামছুল ইসলামের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচিটি জগন্নাথপুর মুন্সীপাড়া থেকে শুরু হয়ে মেস্তরবাড়ি গোপাট, বটেরতল, নয়া রোড, আশিম শাহ রোড ও কালী বাড়ি এলাকা প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে এবি পার্টির প্রার্থীর পক্ষে জনমত গঠন করেন।

গণসংযোগে জগন্নাথপুর পৌরসভার ৫নং ওয়ার্ড এবং ভবের বাজারের ১ ও ২নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন আল আমিন হাসান রাব্বি, জহিরুল ইসলাম, জাবেদ ইসলাম, সানর আলী, আকমল হোসেন, সাব্বীর আহমদ, সিজিল আহমদ, রাশেদ আহমদ, আনর আলী, রাব্বি মিয়া, মোহাম্মদ ইউসুফ, ইমরান খান, আলাল, মামুন, সফিকুল, লিবলু মিয়া, আল আখমান, শিথিল, রবিউল, মহি উদ্দিন, সেন্টু মিয়া, আব্দুল আলী, ইউসুফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টানা দুই ঘণ্টা গণসংযোগ শেষে প্রার্থী ও তাঁর সমর্থকরা একত্রে নয়া মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রচারণা চলাকালে বক্তারা বলেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষের দুর্ভোগ লাঘব এবং সুশাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থীর বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd