• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যত অভিযোগ জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন নিয়ামতপুরে নগদ টাকা সহ কীটনাশকের দোকান আগুনে পুড়ে ছাই প্রায় অর্ধ কোটি টাকা গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবি: ২০ হাজার নাগরিকের স্বাক্ষর সংবলিত আবেদন জমা ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল ক্ষমতার রাজনীতি ও সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খুলনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের সহায়তায় সরকারের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় ভৈরব উপজেলার বড় তুলাকান্দী এলাকার ওয়াহেদ আলী শাহ মাজার মাঠ সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। ফ্যামিলি কার্ড কর্মসূচিও সেই প্রচেষ্টার একটি অংশ এবং এটি নিয়মিতভাবে চলমান থাকবে। প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের চাঁদা বা ঘুষ দেওয়ার প্রয়োজন নেই। এ বিষয়ে কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানান তিনি। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোঃ-আসলাম মোল্লা,জেলা পুলিশ সুপার ড.এস,এম,ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা,ভৈরব সার্কেল অফিসার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ,অসহায় দরিদ্র মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd