• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক-৮ বোর্ড পরিক্ষায় সারা দেশের ১ম স্থান অর্জন করেছেন জগন্নাথপুরের ইমরান কবিতাঃ নির্লজ্জে সেরা মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা ভেড়ামারায় ঈদের আমেজ—জমে উঠছে কেনাকাটা, বাড়ছে আনন্দের প্রস্তুতি সম্প্রতী শেষ হওয়া ২০২৬ সালের নির্বাচনকে নিয়ে মিথ্যা বানোয়াট ভূয়া বিভ্রান্ত মূলক খবর ছড়িয়ে সামাজিক পরিবেশ নষ্টের চেষ্টা কবিতাঃ নারীর জীবন- কলমেঃ পত্রলেখা ঘোষ সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যত অভিযোগ

ভেড়ামারায় ঈদের আমেজ—জমে উঠছে কেনাকাটা, বাড়ছে আনন্দের প্রস্তুতি

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

মোঃ নয়ন আহম্মেদ, ভেড়ামারা প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পবিত্র ঈদকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়, দোকানগুলোতে চলছে ঈদের বিশেষ ছাড় ও নতুন পোশাকের সমাহার।
স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, ছোট-বড় সব দোকানেই শিশু, তরুণ ও বয়স্কদের জন্য নতুন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রীর পসরা সাজানো হয়েছে। বিক্রেতারা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। বিশেষ করে সকাল থেকে দুপুর ২টা প্রযন্ত ভেড়ামারা বাজারে উপচেপড়া ভিড় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
এদিকে ঈদকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি বিতান আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট ঘোষণা করেছে। এতে করে ক্রেতাদের মধ্যে কেনাকাটার আগ্রহ আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশ ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে এবার ভেড়ামারায় ঈদ উদযাপিত হবে। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে অনেক প্রবাসীও বাড়ি ফিরতে শুরু করেছেন।
সব মিলিয়ে বলা যায়, উৎসবের আমেজে মুখর হয়ে উঠছে ভেড়ামারা। জমজমাট বাজার, মানুষের ব্যস্ততা এবং আনন্দঘন প্রস্তুতিতে এবার ঈদ হতে যাচ্ছে ভেড়ামারাবাসীর জন্য এক স্মরণীয় উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd