• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুসাগ ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে ইফতার মাহফিল: বিচার ও ইনসাফের দাবিতে সংগ্রাম চলবে — ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বটিয়াঘাটার ভান্ডারকোটে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ নং যশোদল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের রাজত্ব ও পুলিশের তাচ্ছিল্য—কিশোরগঞ্জ স্টেশনে জিম্মি সাধারণ যাত্রী

বটিয়াঘাটার ভান্ডারকোটে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা:

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকাল ৫টায় ভান্ডারকোট কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ আজমল হোসেন লিটন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা সজাগ থাকতে হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য এবং ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুজ্জামান মলঙ্গী, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা বাবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, সহ-সম্পাদক মোঃ আবু সাঈদ মলঙ্গী, জয়েন্ট সেক্রেটারি মোঃ আরশাফ মলঙ্গী এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ খোকন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল শেখ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা মোঃ বাপ্পি গোলদার, ভান্ডারকোট ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাজু মোল্লা, মোঃ এজাজুল আকুঞ্জি, বিরাজ গোলদার, নওশেদ, বাপ্পি জুমাদ্দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিঠু বিশ্বাস, মোঃ শরিফুল মোল্লা, মোঃ রুকু ফকির, মোঃ ইমরান শেখ, তুষার শেখ, সাইফুল শেখ, বাপ্পি ফকির, অনিক জিলানীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মী একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd