• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত সবাই কে আজকের জনকথা পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা গোয়াইনঘাটে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আবুল খায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভয়াল ২৯ এপ্রিল স্মরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎দেলুপি সিনেমার প্রধান চরিত্র রুদ্র রায়কে চিত্রশিল্পী মিলন বিশ্বাস ফুল দিয়ে অভিনন্দন জানান ‎ যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির সদস্য হলেন সোহেল আহমেদ সাদিক ধর্মপাশায় হাম টিকাদানে ব্রাকের সহযোগিতা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নলুয়ার হাওরে বিপর্যয় তলিয়ে যাচ্ছে বোরো ধান দিশেহারা কৃষক শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

ফুলবাড়ীগেটে ব্যবসায়ী আবুল খায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ব্যুরো প্রদান খুলনা:

খুলনা নগরীর ফুলবাড়ীগেট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়েরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এ মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ফুলবাড়ীগেট বাজার এলাকায় ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বণিক সমিতির সহ-সভাপতি মাসুদ মোড়ল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।
মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা. গোলাম কিবরিয়া। এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, ব্যবসায়ী নেতা আজিবর রহমান, প্রচার সম্পাদক আব্বাস তালুকদার, ক্রীড়া সম্পাদক নুর আলম এবং সদস্য আবু বক্কর সিদ্দিকী স্বাধীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসায়ী আবুল খায়ের তার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেইন গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে দুইটি মোটরসাইকেলে আসা চারজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং তার সঙ্গে থাকা নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগ ছিনিয়ে নেয়।
এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় ব্যবসায়ী সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, দিনের পর দিন এমন অপরাধের ঘটনা বৃদ্ধি পেলেও কার্যকর প্রতিকার না থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সময়ের মধ্যে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি খুলনার খান জাহান আলী থানা ও ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ির সদস্যদের প্রতি নিয়মিত টহল জোরদার করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।
শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা না হয়, তবে ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধনে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd