• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভাষা শহীদদের প্রতি হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের গভীর শ্রদ্ধা খুলনার পাইকগাছায় মৎস্য ঘেরে পানি তোলা নিয়ে সংঘর্ষ, দম্পতি আহত নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১ ভাষা শহিদদের প্রতি যুব সংগঠক ও লেখক আমিন সাদীর শ্রদ্ধা নিবেদন বটিয়াঘাটায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপিত সিংগাইরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিংগাইরে দায়সারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন নীলফামারী-১ আসনের এমপির নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান বিকল্প রাস্তা নির্মান ছাড়াই চলছে জগন্নাথপুরে ডাকবাংলো ব্রিজের কাজ, যাতায়াতে চরম ভোগান্তি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক্লিন্টন হাওলাদার পাভেল এর শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সাপোটার্স ফোরামের স্বপ্নদ্রষ্টা, রাস্ট্রচিন্তক, মানবাধিকার ব্যক্তিত্ব, আমেরিকা প্রবাসী বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধা, দেশরত্ন ক্লিন্টন হাওলাদার পাভেল (সি এইচ পি)।
এক অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি রাস্ট্রের প্রয়োজনে একজন দৃঢ়চেতা ও চরম রাস্ট্রীয়বাদী হবেন। সেইসাথে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। সেই সাথে সকল ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ প্রতিষ্ঠায় যুগান্তকারী ভ’মিকা পালনে সক্ষম হবেন। আমি স্মরণ করছি আপনার পিতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং আপনার মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথা। তাঁদের আদর্শ ও মহান কর্ম আপনার আগামী দিনের চলার পথকে আলোকিত করবে বলে আমি একান্তভাবে আশা করি।
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক পরিমণ্ডলে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে অবস্থান করছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণ—এসব ক্ষেত্রে সুসমন্বিত মেধা, মননশীলতা ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য। আশা করি, আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, সহনশীলতা প্রদর্শন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে আপনার ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ক্লিন্টন হাওলাদার পাভেল বলেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের যে আস্থা, বিশ্বাস ও ভালোবাসা জননেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যেক মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।’ বিএনপির সরকার একটি ‘জনকল্যাণমূলক সরকার’ হবে বলে উল্লেখ করেন।
ক্লিন্টন হাওলাদার পাভেল তার বিবৃতিতে নবনির্বাচিত সরকারের সাফল্য কামনা করেন এবং দেশ গঠনে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আপনার সকল উদ্যোগ সফল হোক এই কামনা করি। মহান সৃষ্ঠিকর্তা আপনাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd