• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গাজীপুরে ব্যক্তিমালিকানাধীন জমি বনবিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম জলঢাকায় বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু,শিক্ষক আহত নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিলেটের বিশ্বনাথে খুনি মিজানের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নীলফামারীর ডিমলা উপজেলায় তেলের দাম বাড়লো তবুও পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন হোসেনপুরে খাল খনন কাজের উদ্বোধন কবিতাঃ  অস্তিত্বের স্বাধীনতা সিংগাইরে নায়েবের কান্ড! একই জমি ৩ জনের নামে নামজারি, হতাশায় ভুক্তভোগী সিলেটের বিশ্বনাথে ২৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা( ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে তাদের কাছ থেকে মোট ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে সদর থানার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা অভিমুখী সড়কের আবুলের মোড় এলাকায় দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—মো. রুবেল ইসলাম (২৮), উত্তর শশী (মিস্ত্রি পাড়া) এলাকার বাসিন্দা এবং মো. রাব্বী ইসলাম (২৬), কানিয়াল খাতা (গাবেরতল) এলাকার বাসিন্দা। তারা উভয়েই নীলফামারী জেলার বাসিন্দা।
গ্রেপ্তারের পর তল্লাশিতে রুবেল ইসলামের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ টাকা এবং রাব্বী ইসলামের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪২০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৬৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd