• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ‎করিমগঞ্জে রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভায় সিদ্ধান্ত জামায়াত হবে সকাল ১০টায় মহাকাশ গবেষণায় বাংলাদেশের সাত শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করায় খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন নিয়ামতপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ-গ্রেফতার- ৩ জন সাংবাদিক সৌরভ শেখের পিতার ইন্তেকাল শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাষা শহীদদের প্রতি হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের গভীর শ্রদ্ধা খুলনার পাইকগাছায় মৎস্য ঘেরে পানি তোলা নিয়ে সংঘর্ষ, দম্পতি আহত নিয়ামতপুরে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত, আহত ১

নিয়ামতপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ-গ্রেফতার- ৩ জন

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর খালার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নিয়ামতপুরের  ভাবিচা ইউনিয়নের  (জাবরিপাড়া) গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সেখানে গেলে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।
এজাহারে  বলা হয়, পরে তাকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর  থানার অফিসার ইনচার্জ  (ওসি) রেজাউল করিম (ভারপ্রাপ্ত) বলেন, ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd