• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাইকগাছায় জনসেবামূলক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা আমিনুল ইসলাম ঢাকায় হাসপাতালে ভর্তি সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীকে দেখতে গেলেন দুই মন্ত্রী বাগেরহাটে মংলা চিলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক ছাত্রনেতা পলাশকে চায় সাধারণ মানুষ কবিতাঃ ধোঁয়া গেলে তুমি নেই যত দোষ নন্দ ঘোষের উপরে পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট চরম দুশ্চিন্তায় কৃষকরা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাবঃ- জয়নুল আবেদীন ফারুক সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত সাংবাদিক হাবিবের কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে

ঢাকায় হাসপাতালে ভর্তি সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীকে দেখতে গেলেন দুই মন্ত্রী

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির চৌধুরীকে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রীদ্বয় হাসপাতালে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা নাছির চৌধুরীর দ্রুত আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করেন।

পরবর্তীতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রীরা প্রয়োজনীয় চিকিৎসা-সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরাও তাঁর আশু সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক অসুস্থতার কারণে তাঁকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর সুস্থতা কামনায় দিরাই-শাল্লা এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগের পাশাপাশি দোয়া ও প্রার্থনার পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd