• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ক্ষমতার রাজনীতি ও সাধারণ মানুষের দীর্ঘশ্বাস ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খুলনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা থেকে আগত এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন) সম্প্রতি খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

 

খুলনা প্রতিনিধি:

এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস কচিকাঁচা শিশু শিল্পীদের নিয়ে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান।
খুলনা নগরীর ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে, ৩৬ আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি দীর্ঘদিন ধরে চিত্রশিল্পী মিলন বিশ্বাসের পরিচালনায় বিভিন্ন শৈল্পিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, আবৃত্তি, সঙ্গীত, হাতের লেখা এবং বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভর্তি কোচিংসহ নানা ধরনের সৃজনশীল প্রশিক্ষণ দেওয়া হয়। এই কার্যক্রমের মাধ্যমে দেশ-বিদেশের নানা স্তরের মানুষের সঙ্গে একটি সুসম্পর্কও গড়ে উঠেছে।
গত ৭ই মার্চ, শনিবার বিকাল ৪টায়, একটি অডিশনের কাজের উদ্দেশ্যে ঢাকা থেকে খুলনায় আসেন এক্সিকিউটিভ প্রডিউসার খালিদ এইচ. রাকিব (প্যাশন)। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন মিউজিশিয়ান ও সহকারী পরিচালক অমিত হাসান (প্যাশন),চলচ্চিত্র নির্মাতা, প্রডিউসার ও অভিনেতা জিৎ মন্ডল (প্যাশন),চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও প্রডিউসার দীপ মন্ডল (প্যাশন),
অভিনেতা শুভ্র মন্ডল,সুরকার ও সঙ্গীতশিল্পী দ্বৈপায়ন বিশ্বাস,এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জার্নালিস্ট বিভাগের ছাত্র মোঃ ফাহিম প্রমুখ।খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং প্রতিষ্ঠানের কচিকাঁচা শিশু শিল্পীরা সবাই মিলে অতিথিদের আন্তরিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে উপস্থিত শিশু শিল্পীদের শিল্পচর্চার প্রতিভা যাচাইয়ের জন্য ঢাকা থেকে আগত অতিথিরা একটি অডিশনের আয়োজন করেন।
অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সম্মানিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং শিশু শিল্পীদের জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে আবারও খুলনা আর্ট একাডেমিতে আসার জন্য অতিথিদের আন্তরিক আমন্ত্রণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd