• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, রাজাকার ও জুলাই যোদ্ধার সঠিক তালিকা চায় নতুন প্রজন্ম নজরুল ইসলাম মন্জুকে কেসিসির প্রশাসক নিয়োগ দেওয়ায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের অভিনন্দন মাসের পর মাস না খেয়েও কীভাবে বাঁচে সাপ? উন্মোচিত হলো রহস্য তিস্তায় পাথর উত্তোলনের মহোৎসব, হুমকিতে ডিমলার একাধিক ইউনিয়ন সিংগাইরে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায়, দেখার যেন কেউ নেই? জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ডক্টর ফরিদুল ইসলামের নির্দেশে এলাকার সব ধরনের প্রচার সামগ্রী দ্রুত অপসারণ নির্দেশ বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ‎করিমগঞ্জে রাতের আঁধারে প্রবাসীর শতাধিক মেহগনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা স্থানীয়দের ক্ষোভ

জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত

Reporter Name / ৪৯ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

বাবুল দাস, জগন্নাথপুর থেকে:

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভাধীন ইকড়ছই এলাকায় এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২২ ফেব্রুয়ারী রবিবার ইফতারের সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে চোরচক্র হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকড়ছই এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী হাজী ছিদ্দেক আলীর স্ত্রী আয়েশা বেগম (৬৫) ওইদিন বিকেলে পার্শ্ববর্তী তার ভাই আমিনুর ইসলামের বাড়িতে ইফতারের দাওয়াতে যান। বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৯টার মধ্যবর্তী সময়ে বাড়িটি জনশূন্য ছিল। রাত ৯টার দিকে আয়েশা বেগম বাড়ি ফিরে প্রধান ফটক খুলে ভেতরে প্রবেশ করতেই চমকে ওঠেন। তিনি দেখতে পান, ঘরের ভেতরের দরজার লক ভাঙা এবং আসবাবপত্র চারদিকে তছনছ করা অবস্থায় পড়ে আছে।

ভুক্তভোগী আয়েশা আক্তার জানান, চোরেরা ঘর থেকে
১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে। চুরির খবর পেয়ে তাৎক্ষণিক জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান এবং এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd