• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার রক্ষা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে ‘জগন্নাথপুর নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বুধবার (১১ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নতুন সংগঠনের পথচলা শুরু হয়।
সংগঠনটির কার্যক্রম গতিশীল করতে এম এ সাত্তারকে আহবায়ক এবং মহিউদ্দিন বাবলুকে সদস্য সচিব করে একটি প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত এই সংগঠনের নেতৃবৃন্দ জানান, জগন্নাথপুরের সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা, আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং যেকোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকাই তাদের মূল লক্ষ্য। বিশেষ করে মানবাধিকার লংঘন রোধ এবং সরকারি-বেসরকারি সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি লাঘবে এই পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে।
আহবায়ক এম এ সাত্তার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা জনগণের দাবি আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। জগন্নাথপুরের প্রতিটি নাগরিক যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটিই হবে আমাদের মূল চ্যালেঞ্জ।”
সদস্য সচিব মহিউদ্দিন বাবলু বলেন, “সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠন করাই আমাদের লক্ষ্য। আমরা জগন্নাথপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।”

নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে এলাকার সচেতন মহল স্বাগত জানিয়েছেন। নেতৃবৃন্দ জানান, দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd