• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিয়ামতপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সাঁথিয়ায় হতদরিদ্র হালিমা খাতুনের পাশে ইউএনও রিজু তামান্না পাবনার ফরিদপুরে ৫ লাখ টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জগন্নাথপুরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা ইমাম সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন উদযাপন পাবনার সাঁথিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁর নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডে গ্রামবাসীর সাথে পুলিশের মতবিনিময় প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও নবীন নেতৃত্বের অনন্য মিলনমেলায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো খুলনা আর্ট একাডেমির প্রচার সম্পাদক সৌহার্দ্য বিশ্বাসের ১৮তম জন্মদিন। এ উপলক্ষে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিল্পী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সৌহার্দ্য বিশ্বাসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, খুলনা আর্ট একাডেমি ২০০৩ সাল থেকে শিল্প-সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন প্রতিষ্ঠান পরিচালনায় ডিজিটাল ব্যবস্থাপনার গুরুত্ব বেড়েছে। এ ক্ষেত্রে নবীন প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, সৌহার্দ্য বিশ্বাস ২০২৪ সাল থেকে প্রতিষ্ঠানের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অল্প বয়সেই তিনি দায়িত্বশীলতা, আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সমন্বয় এবং শিল্পসংক্রান্ত তথ্য গণমাধ্যমে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মিলন বিশ্বাস আবেগঘন কণ্ঠে বলেন, “২০০৮ সালে সৌহার্দ্যের জন্মের পর আমি সিদ্ধান্ত নিই—যে শহরে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, সেই খুলনাকেই আমি আমার কর্ম ও জীবনের কেন্দ্রবিন্দু করব। সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠানের নামকরণ করা হয় ‘খুলনা আর্ট একাডেমি’। আজ আমার সন্তানের হাত ধরে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।”
বর্তমানে সৌহার্দ্য বিশ্বাস সরকারি সুন্দরবন আদর্শ কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ সবার দৃষ্টি কেড়েছে।
খুলনা আর্ট একাডেমি শুধু ছবি আঁকার শিক্ষা নয়, বরং আবৃত্তি, সংগীত, সুন্দর হাতের লেখা এবং চারুকলা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। নবীনদের সৃজনশীল বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল থেকে আগত গীতা প্রশিক্ষক গীতা হালদার, অক্ষরশিল্পী বাবু ধনঞ্জয় রায়, খুলনা শিপইয়ার্ড স্কুলের চারুকলার শিক্ষক সুব্রত কুমার মণ্ডল, শিক্ষক শিমুল মণ্ডল, শিক্ষক বিক্রম রায়, অনঘ ভৌমিক অভি, সুধাংশু দেবনাথ, ইলেকট্রিশিয়ান মোরশেদ খান, সম্প্রীতি বিশ্বাসসহ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
এ সময় জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু এক শুভেচ্ছা বার্তায় বলেন, “নবীন প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক নেতৃত্বই আগামী বাংলাদেশের শক্তি। সৌহার্দ্য বিশ্বাসের জন্মদিনে আমরা তার সাফল্যময় ভবিষ্যৎ কামনা করছি।”
উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ভালোবাসার বন্ধনে দিনটি পরিণত হয় স্মরণীয় এক আয়োজনে। উপস্থিত সকলেই সৌহার্দ্য বিশ্বাসের জীবনের প্রতিটি ধাপ আলোকিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd