• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

কিশোরগঞ্জের লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গ্রেফতার

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাচারী বাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি আব্দুর রাজ্জাক। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল ওসি মোঃ আবুল কালাম ভুইঁয়া ও সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd