• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুসাগ ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে ইফতার মাহফিল: বিচার ও ইনসাফের দাবিতে সংগ্রাম চলবে — ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বটিয়াঘাটার ভান্ডারকোটে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ নং যশোদল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের রাজত্ব ও পুলিশের তাচ্ছিল্য—কিশোরগঞ্জ স্টেশনে জিম্মি সাধারণ যাত্রী

কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও কিশোরগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় শতাধিক হেফজ বিভাগের মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ভাস্করখিলা এলাকার মিছবাহুল উলুম মাদরাসায় হেফজ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে আপোষহীন দেশমাতা মরহুম বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফাইজুল ইসলাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি এবং বিশেষ অতিথি মোঃ-মাহফুজুল হক খান (জিকু) সভাপতি,জিয়া সাইবার ফোর্স,কিশোরগঞ্জ জেলা শাখা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজন আহাম্মেদ পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব ও জেলা প্রতিনিধি, দৈনিক আজকের পত্রিকা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো,খায়রুল ইসলাম,সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে),কিশোরগঞ্জ জেলা শাখা,সভাপতিত্ব করেন মো,মাহবুবুল আলম নজরুল,সভাপতি, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাসুদ মিয়া,সাধারণ সম্পাদক,কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব এবং আসাউজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে),কিশোরগঞ্জ জেলা শাখা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএমইউজে’র হোসেনপুর উপজেলা সভাপতি এস,কে শাহীন নবাব,তাড়াইল উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন,দৈনিক নওরোজ তারাইল প্রতিনিধি মজিবুল হক চুন্নু। এছাড়াও উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল,সদস্য হাবিবুর রহমান,দুলাল,বাবুল, অলিউল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষার্থী,শিক্ষক ও অতিথিরা অংশগ্রহণ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd