• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম চুরি, চোরচক্রের শাস্তির দাবিতে ইউএনও বরাবর অভিযোগ হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার সিলেটের বিশ্বনাথে ইয়াবা-গাঁজা’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আটক চুনতির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্তে ‘ডিবেটার্স ফোরাম চুনতি’ আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে শাহবাগে ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান উর্মিলা আঁখিমনি’র দুটি কবিতা বিসিক শিল্প নগরী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সিলেটের বিশ্বনাথে রামধানা গ্রামবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী মুজিবুরের মতবিনিময়

আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে শাহবাগে ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:
‘ইসলামী সমাজ’ এর আয়োজনে-গতকাল ২৫ এপ্রিল ২০২৬ইং, শনিবার, বিকাল ৩টায়, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় “মানুষের মনগড়া আইনের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সকল সংবিধান, সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও উগ্রপন্থার বিরুদ্ধে এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে” শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচিতে দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষের সমাগম শুরু হয়।

ঠিক দুপুর ২:৩০ টায় দারসুল কুরআনের মাধ্যমে “শান্তিপূর্ণ অবস্থান” কর্মসূচির কার্যক্রম শুরু হয়। অবস্থান কর্মসূচির সার্বিক নেতৃত্বে ছিলেন ‘ইসলামী সমাজ’ এর সম্মানিত আমীর, হজরত সৈয়দ হুমায়ূন কবীর সাহেব। তিনি অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল নারী-পুরুষকে ঈমান ও ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম তথা খিলাফত প্রতিষ্ঠায় মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে ইসলামী সমাজের আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব প্রতিষ্ঠিত থাকায় বিশ্বের মানুষ আল্লাহ্ রাব্বুল আলামীনের ভয়াবহ আযাব-গজবের মুখোমুখী অবস্থান করছে এবং তাদের আখিরাতের জীবনও ধ্বংস হচ্ছে।
তিনি বলেন, আমাদের প্রিয় বাংলাদেশের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র গ্রহণ করে গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলার মাধ্যমে দেশ ও জাতির মানুষ আল্লাহ রাব্বুল আলামীনের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব, তাঁরই আইন-বিধানের আনুগত্য এবং তাঁরই মনোনীত সর্বশেষ নাবী ও রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর শর্তহীন আনুগত্যের সাথে কুফর ও শিরকে লিপ্ত হয়ে আছে। কুফর এবং শিরকের কারণে বিভিন্ন সময়ে জাতীয় জীবনে আযাব-গজবের তীব্রতা পরিলক্ষিত হয়েছে। গণতন্ত্র তথা মানব রচিত ব্যবস্থা এবং আলকুরআন বিরোধী সংবিধান মেনে চলতে থাকলে ভয়াবহ আযাব-গজব জাতিকে গ্রাস করবে। বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত-সংঘর্ষ এবং চলমান সকল সংকট মূলত আল্লাহ্ রাব্বুল আলামীনের আযাব-গজবেরই অংশ।

গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থা ও মতবাদ’ই ইসলাম বিরোধী ব্যবস্থা তথা জাহিলিয়্যাত- যা মূলতঃ দুনিয়ায় অকল্যাণ ও অশান্তি এবং আখিরাতে জাহান্নামের পথ- এ কথার উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেরও মূল সমস্যা- প্রধান সমস্যা গণতন্ত্র ও গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান। গাছের মূল রোগাক্রান্ত রেখে গাছের পরিচর্যা যেমন নিষ্ফল ঠিক এ সমস্যার মূলোৎপাটন ব্যতীত কোন সমস্যারই সমাধান সম্ভব নয়। আলকুরআন বিরোধী সংবিধান প্রতিষ্ঠিত রেখে শাসক পরিবর্তন হলেও জাতীয় জীবনের সমস্যাবলীর সমাধান হবে না; বরং সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। গণতন্ত্রের ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন করে রাসূলুল্লাহ্ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে ‘ইসলাম’ প্রতিষ্ঠা’ই সমাজ ও রাষ্ট্রে বিদ্যমান সকল সমস্যার একমাত্র সমাধান।

সৈয়দ হুমায়ূন কবীর বলেন, দুনিয়ায় আযাব-গজব এবং আখিরাতে ধ্বংস থেকে বাঁচতে হলে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে খিলাফত তথা ‘ইসলাম’ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সমাজ ও রাষ্ট্রে ‘ইসলাম’ প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হবে। ফলে সকল মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার ও ইনসাফ কায়েম হবে, সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। এ লক্ষ্যেই ‘ইসলামী সমাজ’ সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা.) প্রদর্শিত পদ্ধতিতে খিলাফত তথা ইসলাম প্রতিষ্ঠার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

দলমত নির্বিশেষে সকলকে তিনি “মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত আলকুরআন বিরোধী সকল সংবিধান, সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও উগ্রপন্থার বিরুদ্ধে এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ (সা:) এর প্রদর্শিত পদ্ধতিতে খিলাফত তথা ‘ইসলাম’ প্রতিষ্ঠার লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহবান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ এর সহকারী দায়িত্বশীল আবু জাফর মোহাম্মাদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত “শান্তিপূর্ণ অবস্থানে” আরও বক্তব্য রাখেন- মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মুহাম্মাদ ইয়াছিন, সোলায়মান কবীর ও আসাদুজ্জামানা বুললবুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ‘ইসলামী সমাজ’ এর সকল বিভাগীয়, মহানগর, জেলা ও থানা দায়িত্বশীলগণ এবং সকল পর্যায়ের সদস্য, সদস্যা, শোভাকাঙ্খি ও সমর্থকগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd