• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামীরা জামিনে মুক্ত বাদী পক্ষকে হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের গুরুত্বপূর্ণ মিটিং ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত কবিতাঃ রকমারী ভালোবাসা কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত হাজারো মানুষের অংশ গ্রহণে জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে অল টাইম ক্লিন ও শাপলা টিমের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা আজকে আমার জন্মদিন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীকে সম্মাননা

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

 

খুলনা অফিস
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় নারী নেতৃত্বের পথিকৃৎ, ভাষা আন্দোলনের সাহসী সংগ্রামী ও সমাজসেবী ভাষা সৈনিক বেগম মাজেদা আলীর সংগ্রামী জীবন ও কর্মধারা নিয়ে গবেষণা, চর্চা এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে “ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ” নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

রবিবার (৮ মার্চ) সকালে সংগঠনের নেতৃবৃন্দ ভাষা সৈনিক বেগম মাজেদা আলীর ফারাজী পাড়াস্থ বাসভবনে উপস্থিত হয়ে তাঁকে সম্মান জানান। সকাল ১১টার দিকে সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছে আন্তর্জাতিক নারী দিবসে এই ভাষা সৈনিক ও নারী নেত্রীকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন।

এ সময় সংগঠনের নারী সদস্যরা তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। পরে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাঁকে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে খুলনার সাংবাদিক, কবি-লেখক, নাগরিক সমাজ, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গঠিত আহ্বায়ক কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শিক্ষাবিদ আব্দুল মান্নান, অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু, শেখ দিদারুল আলম, সাহিত্যিক আশরাফুন্নেছা দুলু এবং নাসিমা সুলতানা নিলু।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সাংবাদিক এহতেশামুল হক শাওনকে এবং সদস্য সচিব করা হয়েছে কবি আজাদুল হক আজাদকে।

কমিটির সদস্যরা হলেন— শেখ হেদায়েতুল ইসলাম, সৈয়দ আলী হাকিম, জাহানারা আলী জানু, বদিউল আলম চৌধুরী, সরদার আবু তাহের, নাসির আহমেদ, এস এম ইকবাল হাসান তুহিন, জামাল উদ্দীন মোড়ল, জিয়া সাদাত, সৈয়দা রুকসনা হক সোনিয়া, মো. জিনারুল ইসলাম, বাপ্পি খান, মো. মনিরুজ্জাম মোড়ল, কাউসারি জাহান মঞ্জু, সৈয়দা আশকারী বানু বনি, ইরানী পারভিন এবং এস কে রানা।

অনুষ্ঠানের শেষপর্বে বেগম মাজেদা আলীকে উৎসর্গ করে কবিতা পাঠের এক প্রাণবন্ত আসর জমে ওঠে। এতে উপস্থিত কবি-সাহিত্যিকরা তাঁর সংগ্রামী জীবন, ভাষা আন্দোলনে ভূমিকা এবং নারী নেতৃত্বে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, ভাষা সৈনিক ও নারী নেত্রী বেগম মাজেদা আলীর সংগ্রামী জীবন নতুন প্রজন্মের জন্য অনন্য প্রেরণা। তাঁর আদর্শ ও কর্মধারা নিয়ে গবেষণা ও চর্চার মাধ্যমে সমাজে প্রগতিশীল চেতনা ছড়িয়ে দিতে “ভাষা সৈনিক মাজেদা আলী প্রেরণা সংসদ” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd