• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে সৈয়দ আবদাল আহমদের নিয়োগে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের শুভেচ্ছা জগন্নাথপুরে ব্যাটারিচালিত টমটম চুরি, চোরচক্রের শাস্তির দাবিতে ইউএনও বরাবর অভিযোগ হবিবপুর মাঝপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার সিলেটের বিশ্বনাথে ইয়াবা-গাঁজা’সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সল আটক চুনতির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দিগন্তে ‘ডিবেটার্স ফোরাম চুনতি’ আলকুরআন বিরোধী সংবিধানের বিরুদ্ধে শাহবাগে ইসলামী সমাজের শান্তিপূর্ণ অবস্থান উর্মিলা আঁখিমনি’র দুটি কবিতা বিসিক শিল্প নগরী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সিলেটের বিশ্বনাথে রামধানা গ্রামবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী মুজিবুরের মতবিনিময়

জাতীয় পার্টির সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার নিজ বাসভবনে রবিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান বাড়িতেই তার মৃত্যু হয়েছে। তার জন্মভূমি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের চর আজিমপুর গ্রামে। পিতা মৃত মোতাহার হোসেন বিশ্বাস।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ফাতেমা সারোয়ার, ছেলে সাবায়ের সারোয়ার ও মেয়ে তানজিয়া সারোয়ার অমিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মানিকগঞ্জ জেলাসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গোলাম সারোয়ার মিলন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬-৯০ মেয়াদে তিনি মানিকগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ১৯৮৬-৮৭ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পরবর্তীতে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি (১৯৮১-৮২) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন দল পরিবর্তন করেছেন। জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানাগেছে আজ বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং ঢাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd