• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’এর অর্থায়নে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান সিংগাইরে তিন ফসলি জমি থেকে মাটি কাটা ও ড্রাম ট্রাকে মাটি পরিবহনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ জমিয়ত মহাসচিবের উদ্যোগে ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারেকে সহায়তা সিংগাইরে তিন ফসলি জমি থেকে মাটি কাটা ও ড্রাম ট্রাকে মাটি পরিবহনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা সিংগাইরে দুই সাংবাদিকের উপর হামলা ও প্রাণনাশের হুমকি সিলেটের বিশ্বনাথ থানার অফিসার-ইন-চার্জ সর্বমহলের সহযোগীতা চাইলেন চুরি-ডাকাতি-ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয় বন্ধে ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’এর অর্থায়নে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার,জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্থ-মানবতার সেবার সংগঠন “রানীগঞ্জ উন্নয়ন সংস্থা”এর অর্থায়নে হতদরিদ্র পরিবারের পাইলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাইলগাঁও গ্রামের হতদরিদ্র মহিলাকে গৃহনির্মাণের জন্য ১বান ঢেউটিন প্রদান করা হয় ও রানীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অপাসাধু গ্রামের হতদরিদ্র পরিবারের জনৈক মহিলাকে গৃহনির্মাণের জন্য ১বান ঢেউটিন প্রদান করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪ টায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ঢেউটিন প্রদান অনুষ্ঠান প্রদানের পূর্বে আলোচনা সভায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র সভাপতি মো. কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আজীবন দাতা সদস্য মো. সুজন আহমেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র সম্মানিত সদস্য মো. জিয়া উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. ফয়জুর রহমান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন, রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মারুফ আহমদ রামিম।
এ সময় উক্ত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক রাকিব আলী, সংস্থার সম্মানিত সদস্য হাম্মাদ সাদী, সংস্থার সম্মানিত সদস্য সাইদুর রহমান তানভীর, সংস্থার সম্মানিত সদস্য মো. সাইদুল ইসলাম, সংস্থার সম্মানিত সদস্য মো. রেজানুর আলম, সংস্থার সম্মানিত সদস্য মো. হাম্মাদ ছানী,সংস্থার সম্মানিত সদস্য মো. রাজিব মিয়া প্রমূখ।
এ সময় বক্তাগন বলেন, এই উপজেলার সব থেকে সামাজিক সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা যার মাধ্যমে বিগত দিনে গরিব, দু:খী মানুষের সেবা করে গেছে। আগামী দিনে ধাপে ধাপে রানীগঞ্জ ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন গ্রামে হতদরিদ্রের মধ্যে গৃহনির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হবে পর্যাক্রমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd