• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’এর অর্থায়নে হতদরিদ্রদের মধ্যে ঢেউটিন প্রদান সিংগাইরে তিন ফসলি জমি থেকে মাটি কাটা ও ড্রাম ট্রাকে মাটি পরিবহনের প্রতিবাদে সংবাদ সম্মেলন পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১ জমিয়ত মহাসচিবের উদ্যোগে ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারেকে সহায়তা সিংগাইরে তিন ফসলি জমি থেকে মাটি কাটা ও ড্রাম ট্রাকে মাটি পরিবহনের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা সিংগাইরে দুই সাংবাদিকের উপর হামলা ও প্রাণনাশের হুমকি সিলেটের বিশ্বনাথ থানার অফিসার-ইন-চার্জ সর্বমহলের সহযোগীতা চাইলেন চুরি-ডাকাতি-ছিনতাই-জুয়া ও মাদক ক্রয়-বিক্রয় বন্ধে ইন্দ্রমোহন রাজবংশী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

সিংগাইরে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে দুই সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ দেশব্যাপী গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জামির্ত্তা ইউনিয়ন এলাকায় একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন—দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার ও রাজধানী আইপি টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ এবং আইপি টিভি ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি সানোয়ার হোসেন।
পরিকল্পিত হামলার অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, কবরস্থানে মাটি ভরাটে বাধা ও চাঁদাবাজির অভিযোগে আয়োজিত একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেন দুই সাংবাদিক। অনুষ্ঠান শেষে তারা একটি প্রাইভেটকারযোগে বাড়ি ফিরছিলেন। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে কহিলাতলী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে।
এ সময় পূর্ব শত্রুতার জেরে সুদক্ষিরা এলাকার শহিদুল ইসলাম, মীর কাশেম ও জাহানারা বেগমসহ আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ঘিরে ফেলে বলে অভিযোগ করা হয়েছে। প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরে হামলা চালানো হয়।
হামলাকারীরা লোহার রড দিয়ে সাংবাদিক সানোয়ার হোসেনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মারধর করা হয় এবং তার পকেটে থাকা ১২ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিকদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার আগে তারা দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
চিকিৎসা ও আইনি পদক্ষেপ
পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় সাংবাদিক আবুল কালাম আজাদ সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অপরদিকে সাংবাদিক সানোয়ার হোসেন লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত সাংবাদিক সানোয়ার হোসেন বলেন,
“দায়িত্ব পালন শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন,
“আমরা শুধু একটি মানববন্ধনের সংবাদ সংগ্রহ করেছি। কোনো অপরাধ করিনি। অথচ আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা নিরাপত্তা চাই এবং দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।”
অভিযুক্তের বক্তব্য
অভিযুক্ত মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, মানববন্ধন চলাকালে তার ছেলেকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তার দাবি, উপস্থিত অবস্থায় তার স্ত্রী সানোয়ার হোসেনকে দুটি থাপ্পড় দিয়েছেন মাত্র। সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।
সাংবাদিক সমাজের ক্ষোভ ও প্রতিবাদ
ঘটনার পর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। দ্রুত বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের তীব্র নিন্দা
ঘটনার পর জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম কবির ও মহাসচিব আহমেদ হোসাইন ছানু এক যৌথ বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাংবাদিকরা নানা ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। তাদের ওপর হামলা মানে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
নেতৃদ্বয় অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
পুলিশের বক্তব্য
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সাংবাদিকদের মতে, এ ঘটনা শুধু দুই ব্যক্তির ওপর হামলা নয়; বরং এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। তাই দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd