• শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ  “মুক্তি সেনা” রুধিরলিপি: একাত্তর হতে চব্বিশ জাতীয় সার্বভৌমত্ব ও নীতিনির্ধারণের ‘চাবি’ কি আমাদের হাতেই আছে? জগন্নাথপুরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন জগন্নাথপুরে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে বিনম্র শ্রদ্ধা এবং আমার কিঞ্চিৎ কথা কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস ও বাংলাদেশের স্বাধীনতা

কবিতাঃ ঈদ আনন্দ

Reporter Name / ৪১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

কলমেঃ সাহেলা সার্মিন

ঈদ এলো তাই আসমানেতে
বাঁকা চাঁদের হাসি,
ছোটো ছোটো ছেলেমেয়ের
মুখে হীরার কুচি।

খুশির জোয়ার নামছে আজি
ধূলির ধরাতে,
নেচে নেচে গাইছে তারা
ঈদ আনন্দেতে।

দল বেঁধে সব ঘুরছে দেখো
গায়ে নতুন জামা,
হরেক রকম রঙের মাঝে
দেখছে বসে শ্যামা।

উছলে পড়ছে আনন্দ আজ
ঈদ উল ফিতরে,
বসছে খুশির হাট-বাজার
মনের ভিতরে।

ঈদগাহেতে নামাজ শেষে
একে অন্যের বাড়ি,
ফিরনী সেমাই খেয়ে তারা
করছে ঘোরাঘুরি।

মুক্ত হাসি রাশিরাশি
সোনামণির গায়,
ঈদ সালামির জন্য তারা
ছোঁয় বড়দের পায়।

হিংসা নিন্দা ভুলে আজি
হাত ধরে সব চলে,
সালামিতে ছোট্ট ব্যাগে
জায়গা নাহি ধরে।

ঝগড়াঝাটি যায় ভুলে সব
সবাই আপন জন,
মণ্ডামিঠাই ভাগ করে সব
ভরছে তাদের মন।

বছরেতে দুটো ঈদের
এটিই হচ্ছে সেরা,
ত্রিশ রোজার বিনিময়ে
পুরষ্কারে ঘেরা।

মনটা তাই বেজায় খুশি
ছোটো বড় সবার,
গরীব দুঃখীর মুখ হাসলে
চোখ হাসে যে আমার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd