• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুসাগ ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন শহীদ শরীফ ওসমান হাদী স্মরণে ইফতার মাহফিল: বিচার ও ইনসাফের দাবিতে সংগ্রাম চলবে — ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড পিপল সংসদ কমিটির সদস্য মনোনীত হলেন মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বটিয়াঘাটার ভান্ডারকোটে যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫ নং যশোদল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের রাজত্ব ও পুলিশের তাচ্ছিল্য—কিশোরগঞ্জ স্টেশনে জিম্মি সাধারণ যাত্রী

পুসাগ ট্যালেন্ট হান্ট মেধাবৃত্তি প্রদান ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

 

সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট- ২০২৫’ এর মেধাবৃত্তি পরীক্ষায় উত্তির্ণদের মধ্যে পুরস্কার বিতরনী ও গ্রান্ড ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলাইমান আলী হলে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা যায়, পুসাগ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্কুলের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সপ্তম শ্রেণি থেকে ২০ জন এবং নবম শ্রেণি থেকে ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। দুই শ্রেণি মিলিয়ে ৫ জন করে মোট ১০ জনকে ট্যালেন্টপুল এবং বাকি ৩০ জনকে জেনারেল ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়েছে।

তাদের এই আয়োজনে সহযোগিতা করেছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান (ইউএসএ)সহ সংগঠনের উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীরা।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী রুবেল আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাবিপ্রবির জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের শিক্ষার্থী ফলিক আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আইপিই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি শাবিপ্রবি শাখার ব্যবস্থাপক ফারুক আহমদ, পূবালী ব্যাংক পিএলসি কোম্পানীগঞ্জ শাখার সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার নাজমুল হক চৌধুরী, শাবিপ্রবির ইংরেজি বিভাগের প্রভাষক আবু ইউসুফ, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন, ছাতক ঝিগলী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মো. আয়াত উল্লাহ, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর কামরান আহমদ, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুনুর রশিদ, সিলেট সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ সিরাজ উদ্দিন, ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ, এবং পুসাগের সাবেক সভাপতি সদর উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান এবং দেলোয়ার হোসেন।

সংগঠনের সভাপতি রুবেল আহমেদ রাহী তার সমাপনী বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মাসুদ আহমেদ রিফাত বলেন, ভাইয়াদের ধন্যবাদ জানাই, তারা আমাদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে গোয়াইনঘাট অঞ্চলে শিক্ষার প্রসারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি উনারা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবেন।

লিডিং ইউনিভার্সিটির উপাচার্জ তাজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্রজীবন হলো শিক্ষাগ্রহণ, আত্মউন্নয়ন এবং কঠোর পরিশ্রমের শ্রেষ্ঠ সময়। এ সময়টিকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ অবশ্যই সুন্দর ও উজ্জ্বল হবে। এক্ষেত্রে গোয়াইনঘাটের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে গোয়াইনঘাট এসোসিয়েশন মূখ্য ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। এ সময় বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে তিনি আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত গোয়াইনঘাটের শিক্ষার্থী দ্বারা এটি পরিচালিত। সংগঠনটি উপজেলার শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd