• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]

মোল্লাহাটে কুষ্ঠরোগী অমাল রায়ের চিকিৎসায় বাধা দেওয়ার অভিযোগ

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নে কুষ্ঠরোগে আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অমাল রায় (পিতা: মৃত নিরেন্দ্র নাথ রায়) উপজেলার ৭নং আটজুড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘ দুই বছর ধরে কুষ্ঠরোগে ভুগছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত এক বছরে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। পরিবারে মা-বাবা, স্ত্রী বা সন্তান কেউ না থাকায় তিনি একাকী জীবনযাপন করছেন। তার দুই ভাই ভারতীয় নাগরিক হওয়ায় তারা দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে এক স্থানীয় গণমাধ্যমকর্মী মানবিক কারণে তার সেবা-যত্ন করে আসছেন।

অমাল রায়ের চিকিৎসার ব্যয় মেটাতে তার পৈত্রিক ভিটার গাছ বিক্রির উদ্যোগ নেওয়া হলে প্রতিবেশী খুকু মনি নামে এক নারীর বাধার অভিযোগ ওঠে। গাছের ক্রেতা জামির মোল্লা জানান, গাছ কাটতে গেলে খুকু মনি ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী অমাল রায় অভিযোগ করে বলেন, তিনি অসুস্থ থাকার সুযোগ নিয়ে তার পৈত্রিক সম্পত্তিতে বাধা সৃষ্টি করা হচ্ছে। পূর্বেও তার জমির গাছ কেটে দখলের চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন। বিষয়টি থানায় জানানো হয়েছে এবং উপজেলা প্রশাসনকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে খুকু মনির বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে একাধিক পরিবার ভোগান্তির শিকার হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

অমাল রায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তার চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “উন্নত চিকিৎসা পেলে আমি সুস্থ হতে পারি। আমাকে বাঁচাতে সাহায্য করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd