• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাইকগাছায় জনসেবামূলক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা আমিনুল ইসলাম ঢাকায় হাসপাতালে ভর্তি সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীকে দেখতে গেলেন দুই মন্ত্রী বাগেরহাটে মংলা চিলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক ছাত্রনেতা পলাশকে চায় সাধারণ মানুষ কবিতাঃ ধোঁয়া গেলে তুমি নেই যত দোষ নন্দ ঘোষের উপরে পানির অভাবে রামপাল-বাগেরহাটে বোরো ধান পুড়ে নষ্ট চরম দুশ্চিন্তায় কৃষকরা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জনাবঃ- জয়নুল আবেদীন ফারুক সাহেবের সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোকাহত সাংবাদিক হাবিবের কন্যা উম্মে হাবিবার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা’কে জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন সাংবাদিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে

বাগেরহাটে মংলা চিলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক ছাত্রনেতা পলাশকে চায় সাধারণ মানুষ

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন পরিষদে আগামীর নেতৃত্বে এক নতুন মুখের জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল থেকে উঠে আসা সাবেক তুখোড় ছাত্রনেতা এবং বর্তমানে মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পলাশ-কে ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতির কারণে তিনি এখন চিলাবাসীর পছন্দের শীর্ষে।

চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে এস এম পলাশকে নিয়ে ব্যাপক উদ্দীপনা। স্থানীয়দের মতে, পলাশ ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। বিপদে-আপদে তাকে পাশে পাওয়া যায় বলেই তারা এবার তাকে ইউনিয়ন পরিষদের অভিভাবক হিসেবে দেখতে চান।

চিলা বাজারের এক ব্যবসায়ী বলেন, আমাদের এমন একজন নেতা দরকার যিনি সুখে-দুঃখে মানুষের পাশে থাকবেন। পলাশ ভাই তরুণ, শিক্ষিত এবং সাহসী। তিনি চেয়ারম্যান হলে ইউনিয়নের উন্নয়ন ত্বরান্বিত হবে।

সাবেক ছাত্রনেতা হিসেবে এস এম পলাশ আগে থেকেই মোংলায় সুপরিচিত। বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যেমন সুসম্পর্ক রয়েছে, তেমনি সাধারণ মানুষের কাছেও তিনি গ্রহণযোগ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে।
তরুণ নেতৃত্ব: এলাকার তরুণ ভোটাররা একজন ডাইনামিক

নেতার অভাব অনুভব করছেন, যা পলাশের মাধ্যমে পূরণ হতে পারে করোনাকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে তার ব্যক্তিগত ও দলীয় ত্রাণ তৎপরতা সাধারণ মানুষের নজর কেড়েছে।

চিলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে এস এম পলাশের কোনো বিকল্প নেই বলে মনে করছেন তার সমর্থকরা। সাধারণ মানুষের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি যদি নির্বাচনে অংশ নেন, তবে চিলা ইউনিয়নে এক বিশাল পরিবর্তনের সম্ভাবনা দেখছেন সচেতন মহল।

এ বিষয়ে এস এম পলাশ জানান, জনগণই সকল শক্তির উৎস। তারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং আমার প্রাণের সংগঠন ও এলাকার মানুষ চায়, তবে আমি তাদের সেবা করার জন্য প্রস্তুত। চিলা ইউনিয়নের হারানো গৌরব ফিরিয়ে আনাই হবে আমার মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd