মোঃ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
এ বিষয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, রাতের অন্ধকারে কে বা কারা পরিকল্পিতভাবে বিএনপির অফিসে আগুন দিয়েছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।